নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত
হাতিরঝিল থানার একটি মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার সিএমএম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রমনা থানার একটি মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো।
আমিনুল হকের আইনজীবী কামরুজ্জামান সুমন জানান, হাতিরঝিল থানায় গত মাসে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় আমিনুল হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলেও তিনি জানান।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।